হোম > জাতীয়

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু ২ মে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসবে আগামী ২ মে। ওই দিন বিকেল ৫টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ অধিবেশন আহ্বান করেছেন। 

আজ সোমবার (১৫ এপ্রিল) সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি। 

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শেষ হয় গত ৫ মার্চ। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। ২ মে অধিবেশনের আগে কার্য–উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ঠিক হবে। 

আগামী ১ জুন সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সে হিসাবে দ্বিতীয় অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে।

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন