হোম > জাতীয়

ডেঙ্গুতে এক দিনে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১ হাজার ১৪৪ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অক্টোবর মাসের প্রথম দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। এই তিনজনের মধ্যে দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার। একই সময়ে রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ১৪৪ জন। 

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৬ জনে। চলতি বছর রোগী শনাক্ত হয়েছেন ৩২ হাজার ৮২ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ডেঙ্গুতে চলতি বছরের এপ্রিলে মারা যান দুজন, মে মাসে ১২ জন, জুনে আটজন, জুলাইয়ে ১২ জন, আগস্টে ২৭ জন, সেপ্টেম্বরে ৮০ জন ও অক্টোবরে তিনজন। 

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত আগস্ট-সেপ্টেম্বরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দুই লাখ ১৭ হাজার ৬৪৮টি স্থাপনায় পরিদর্শন করা হয়। এতে সাত হাজার ১৯৫টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে। মশার প্রজনন স্থল ধ্বংস ও লার্ভিসাইড স্প্রে করা হয় দুই লাখ ৭৩ হাজার ৫৩৮টি স্থাপনায়। তবে কাগজে কলমে স্প্রে তথ্য থাকলেও বাস্তবের সঙ্গে তার মিল নেই বলে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী