হোম > জাতীয়

সংসদের ২০তম অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। চলতি অধিবেশন আগামী ৬ নভেম্বর পর্যন্ত চলবে বলে কার্যউপদেষ্টা কমিটি বৈঠকে সিদ্ধান্ত হয়।

সংসদের বৈঠকের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেন। সভাপতিমণ্ডলীর সদস্য হলেন -আবদুস শহীদ, মকবুল হোসেন, মনোয়ার হোসেন চৌধুরী, কাজী ফিরোজ রশীদ এবং সুবর্ণ মুস্তাফা।

এরপর স্পিকার সংসদে শোকপ্রস্তাব উত্থাপন করেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও সংরক্ষিত আসনের শেখ এ্যানি রহমান, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথসহ সাবেক একাধিক সংসদ সদস্য ও বিশিষ্টজনের মৃত্যুতে শোকপ্রস্তাব উত্থাপন করা হয়।

পরে সাজেদা চৌধুরী ও এ্যানি রহমানের মৃত্যুতে সংসদে আলোচনা অনুষ্ঠিত হয়। চলতি সংসদের কোন সংসদ সদস্য মারা গেলে সংসদে শোকপ্রস্তাবের ওপর আলোচনা করে রেওয়াজ অনুযায়ী সংসদের বৈঠক মুলতবি করা হয়।

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়