হোম > জাতীয়

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, আজ বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি ভাষণ দেবেন।  

কোটা সংস্কারের দাবিতে বেশ কয়েক দিন ধরেই শিক্ষার্থীরা বিভিন্ন সড়ক, রেলপথ অবরোধসহ নানা কর্মসূচি দিয়ে আন্দোলন করে যাচ্ছেন। গতকাল সোমবার রংপুর, চট্টগ্রাম ও ঢাকায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ-পুলিশের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আজও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও সরকার দলীয় নেতা-কর্মীদের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। 

এই পরিস্থিতিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে শিক্ষার্থীরা হল ত্যাগের অস্বীকৃতি জানাচ্ছেন। 

এরই মধ্যে দেশের এমন পরিস্থিতিতে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা জানানো হলো।

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন