হোম > জাতীয়

আরাকান আর্মি ও আরসার মর্টারশেল বাংলাদেশে পড়েছে, দাবি মিয়ানমারের

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

মিয়ানমার সরকার দাবি করেছে, সে দেশ থেকে বাংলাদেশে যেসব মর্টারশেল পড়েছে, সেগুলো সে দেশের দুই সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মি ও আরসা ছুড়েছে।

বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের দ্বিপক্ষীয় ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্কের অবনতি ঘটানোর জন্য দুই সশস্ত্র গোষ্ঠী এসব কাণ্ড ঘটাচ্ছে বলে মিয়ানমারের দাবি।

সোমবার মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরীর সঙ্গে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব দাবি করেছে দেশটি।

মর্টারশেল পড়া ও মাইন বিস্ফোরণে বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে আশ্রিত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর এক সদস্য মারা গেছেন, আহত হয়েছেন কয়েকজন বাংলাদেশি নাগরিক।

এ ঘটনায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে চারবার তলব করে প্রতিবাদ জানিয়েছে সরকার। 

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী