হোম > জাতীয়

প্রতি মাসে গড়ে ৪৫ শিক্ষার্থীর আত্মহত্যা: সমীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে শিক্ষার্থীদের আত্মহত্যার হার। চলতি বছরের প্রথম আট মাসে গড়ে ৪৫ জনের বেশি করে ৩৬৪ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। প্রেমঘটিত কারণে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে।

আঁচল ফাউন্ডেশনের এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আজ শুক্রবার ভার্চুয়ালি এক আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরা হয়। ১৫০টি জাতীয় ও স্থানীয় পত্রিকার তথ্য থেকে এই সমীক্ষা চালানো হয় বলে জানিয়েছে সংগঠনটি।

সমীক্ষায় বলা হয়, ২০২২ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৩৬৪ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে, যার ১৯৪ জনই স্কুল শিক্ষার্থী। দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ জন আত্মহত্যা করেছে কলেজের শিক্ষার্থীরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার ঘটনা ঘটেছে ৫০টি। আত্মহত্যাকারীদের মধ্যে ৪৪ জন মাদ্রাসার শিক্ষার্থীও আছে।

আত্মহত্যা প্রবণতা বেশি পাওয়া গেছে ১৪-১৬ বছর বয়সীদের মধ্যে। এই বয়সী ১৬০ জন আত্মহত্যা করেছে। এমনকি ৭ বছরের এক শিশুও আত্মহত্যা করেছে বলে জানানো হয়।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, নারায়ণগঞ্জের এডিসি (শিক্ষা ও আইসিটি ডিভিশন) আজিজুল হক মামুন এবং আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন