হোম > জাতীয়

যাত্রার ৪৫ দিন আগে ভিসার আবেদন করতে বলল থাই দূতাবাস

আজকের পত্রিকা ডেস্ক­

ভিসার উচ্চ চাহিদার কারণে থাই দূতাবাসের এই সিদ্ধান্ত। ছবি: থাই দূতাবাসের ওয়েবসাইট

থাইল্যান্ড যেতে আগ্রহীদের যাত্রার তারিখের কমপক্ষে ৪৫ দিন আগে ভিসার আবেদন করতে বলেছে দেশটির ঢাকাস্থ দূতাবাস। ভিসার উচ্চ চাহিদার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়্যাল থাই দূতাবাস।

আবেদন ফরম জমা দেওয়ার আগে পাসপোর্টের মেয়াদ এবং ব্যক্তিগত তথ্য, যেমন—নামের বানান, লিঙ্গ ও জন্ম তারিখ সঠিকভাবে যাচাই করে নিতে বলা হয়েছে। যাদের আবেদন ফরমে পাসপোর্টের তথ্যের সঙ্গে ব্যক্তিগত তথ্যের অমিল থাকবে এবং যাদের পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম হবে, তাদের আবেদন বাতিল করা হবে।

দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়, ই-ভিসা ওয়েবসাইটে যে নথিপত্রের প্রয়োজন নেই, সেগুলি বাধ্যতামূলক নয়। তবে, আবেদনকারীরা তাদের আবেদন দ্রুত অনুমোদন পাওয়ার জন্য যেসব অতিরিক্ত নথিপত্র প্রদান করতে চান, সেগুলো দিতে পারেন। এসব নথির মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে—ব্যাংক স্টেটমেন্ট, বাণিজ্য লাইসেন্স ও পূর্ববর্তী থাই ভিসা।

নতুন এই পদ্ধতিতে সব আবেদনকারীরা এখন তাদের আবেদনপত্র জমা দিয়ে, নিজেদের সুবিধামতো অনলাইন পেমেন্ট করতে পারবেন। পেমেন্টের সময়সীমা দূতাবাসের কার্যদিবসগুলোতে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত।

থাই দূতাবাস জানিয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি থেকে নতুন এই পদ্ধতি পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। গত ৯ মার্চ থেকে দৈনিক ভিসা আবেদন জমা নেওয়ার কোটা বন্ধ করা হয়েছে।

আরও খবর পড়ুন:

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী