হোম > জাতীয়

নৌবাহিনী ও কোস্ট গার্ডকে মেটাল শার্ক ও ডিফেন্ডার টহল বোট উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ডের কাছে ২০টি নৌযান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার। এ সময় ভার্চ্যুয়াল এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশনস) রিয়ার অ্যাডমিরাল এম. আশরাফুল হক এবং বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফ হক চৌধুরী।

আজ বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্ট গার্ডকে ১০টি ৩৮ ফুট (১১ মিটার) দৈর্ঘ্যের ডিফিয়ান্ট ক্লাস মেটাল শার্ক বোট এবং ১০টি ২৫ ফুট (৮ মিটার) দৈর্ঘ্যের ডিফেন্ডার ক্লাস বোট উপহার হিসেবে দিয়েছে। যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্ট গার্ডের সামুদ্রিক নিরাপত্তা অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশে উপকূলীয় এলাকা ও বাংলাদেশের আওতাধীন সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চলে নজরদারি, টহল ও হুমকি মোকাবিলার সামর্থ্য বৃদ্ধির লক্ষ্যে এই মেটাল শার্ক ও ডিফেন্ডার নৌযানগুলো উপহার দিয়েছে।

এই ২০টি বোট বাংলাদেশ কোস্টগার্ড এবং বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল অপারেশনস ফোর্সের অধীন স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ ইউনিটের সামুদ্রিক বাধা মোকাবিলা ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত ও জোরদার করবে। 

বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের নাবিকদের বাহিনীতে নতুন সংযোজিত আইন প্রয়োগ ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। নতুন এই সামরিক সরঞ্জামগুলো ব্যবহার ও কাজে লাগানোর উপায় সম্পর্কিত প্রশিক্ষণের জন্য ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ যৌথ মহড়া পরিচালনা করবে। 

রাষ্ট্রদূত বলেন, এই বোটগুলো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চলমান দীর্ঘকালের ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতার ইতিহাসে আরেকটি বড় উদাহরণ। এই উপহারের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের সমুদ্রসীমা ও বঙ্গোপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল।

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন