হোম > জাতীয়

মোটরসাইকেলে আরোহী নেওয়া যাবে না: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে মোটরসাইকেলে চালক ছাড়া কোনো আরোহী বহন না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, ইদানীং দেখা যাচ্ছে লকডাউনের মধ্যে মোটরসাইকেলে চালকের সঙ্গে পরিচিত ব্যক্তি রাইড শেয়ার করছেন। কেউ কেউ পেশাগত কারণেও রাইড শেয়ার করছেন। একই হেলমেট বারবার বিভিন্ন মানুষজন ব্যবহার করছে। এতে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি বাড়ছে। 

এই ঊর্ধ্বমুখী সংক্রমণের সময়ে পরিস্থিতি বিবেচনায় জরুরি প্রয়োজনে রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ চালক ব্যতীত অন্য আরোহী নিয়ে মোটরসাইকেলে চলাচলে নিরুৎসাহিত করছে। স্বাস্থ্যবিধি মেনে রিকশায় যাতায়াতের জন্য অনুরোধ জানিয়েছ ডিএমপি। 

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত ‘কঠোর বিধিনিষেধ’ আরোপ করেছে সরকার। এ সময় ঘর থেকেও বের হওয়া যাবে। আগের লকডাউনের মতো এবার মুভমেন্ট পাসও থাকছে না। এর আগে সোমবার (২৮ জুন) থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে গণপরিবহন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী