হোম > জাতীয়

ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভেতরে বিক্ষোভ ও হামলার ঘটনার পর ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

আজ সোমবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নূরে আলম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিসি মোহাম্মদ নূরে আলম বলেন, ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডিএমপির কূটনৈতিক নিরাপত্তা বিভাগ থেকে ভারতীয় দূতাবাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গুলশান বিভাগ ও ট্রাফিক বিভাগও নিরাপত্তায় কাজ করছে। ওই এলাকায় নিয়মিত তল্লাশি চৌকিও রয়েছে।

তিনি বলেন, ‘আমরা কোনো কিছু আশঙ্কা করছি না। তবে আগরতলায় ওই ঘটনার পর স্বাভাবিকভাবেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও চিন্ময় দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে ‘হিন্দু সংঘর্ষ সমিতি’। তাঁরা কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এতে পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, বিক্ষোভকারীদের পক্ষে সমীর দাস নামে একজন বিক্ষোভকারী দাবি করেছেন, বাংলাদেশে হিন্দুরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন। তা ছাড়া, বিনা কারণে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের সনাতনী ধর্ম গুরু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত