হোম > জাতীয়

ট্রেন দেরিতে চললেও রেলমন্ত্রীর দাবি—‘গোল্ডেন প্লাস পাব’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যাত্রা শুরু হওয়ার পর প্রথম দিনে গতকাল বুধবার ঢাকা থেকে বেশির ভাগ ট্রেন বিভিন্ন গন্তব্যে দেরিতে ছেড়ে গেছে। আজ বৃহস্পতিবার অবস্থার কিছুটা উন্নতি হলেও বিশেষ কোনো পরিবর্তন হয়নি। আজও প্রায় অর্ধেকের মতো ট্রেন দেরিতে ঢাকা ছাড়ছে। এমন পরিস্থিতিতে রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম দাবি করছেন, ‘গতবারের মতো এবারও গোল্ডেন প্লাস পাব।’ 

আজ বৃহস্পতিবার বিকেলে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে এ দাবি করেছেন রেলমন্ত্রী। 

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জিল্লুল হাকিম বলেন, ‘গত ঈদে রেলের সার্ভিস ভালো হয়েছে। এতে করে অনেকেই বলেছে-আমি প্রথম পরীক্ষায় নাকি গোল্ডেন প্লাস পেয়েছি। আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে নিরাপদে ঈদুল আজহার যাত্রা এবারও ভালো করতে চাই।’ 

তিনি আরও বলেন, ‘এবারও গোল্ডেন প্লাস পাব আশা করি। সব প্রস্তুতি আছে। ঢাকা থেকে ৬৪টি ট্রেন ছাড়ে। দুই একটা ট্রেন বাদে ৩০টা ট্রেন ইন টাইম যাত্রা করেছে। সবাইকে অনুরোধ করব-এবারের যাত্রা যেন গতবারের চেয়ে ভালো হয়। আপনাদের জন্য রেল কাজ করে যাচ্ছে।’ 

এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘পুরোনো কোচ রাতারাতি নতুন করতে পারব না। ফ্যান ঠিক করা হচ্ছে। আবার অনেক সময় যাত্রী বেশি হওয়ায় অতিরিক্ত কোচ লাগাতে হয়, এতে সময় বেশি লাগে। কিছু ট্রেনে লম্বা দূরত্বে ক্রসিংয়ে সময় বেশি লাগে। আগামী ঈদ থেকে আর কোনো অভিযোগ থাকবে না।’

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী