হোম > জাতীয়

যমুনা নদী ছোট করা হবে না নিশ্চয়তায় রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যমুনা নদী ছোট করা হবে না—পানি উন্নয়ন বোর্ড এমন নিশ্চয়তা প্রদান করায় এই সংক্রান্ত রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। পানি উন্নয়ন বোর্ডের পক্ষে ছিলেন অরবিন্দ কুমার রায়। এ ছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ। 

মনজিল মোরসেদ বলেন, ‘রাষ্ট্রপক্ষ আদালতে বলেছে ভবিষ্যতে যে প্রজেক্ট নেওয়া হবে সেখানে যমুনা নদী ছোট করার কোনো পরিকল্পনা থাকবে না। আমরা চেয়েছিলাম যাতে নদী ছোট করা না হয়। ভবিষ্যতে কোনো পক্ষই আর সাহস পাবে না নদী ছোট করার।’ 

এর আগে গতকাল রোববার যমুনা নদী ছোট করার পরিকল্পনা নেই বলে হাইকোর্টকে প্রতিবেদন দিয়ে জানায় পানি উন্নয়ন বোর্ড। পরে এই বিষয়ে আদেশের জন্য আজ সোমবার দিন ধার্য করা হয়।  

গত ১২ মার্চ একটি জাতীয় দৈনিকে ‘যমুনা নদীকে ছোট করার চিন্তা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ওই প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করে মানবাধিকার সংগঠন এইচআরপিবি। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২৮ মে যমুনা নদী সংক্রান্ত প্রজেক্ট ফাইল তলব করেন হাইকোর্ট।

বাংলাদেশ বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রা সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী