হোম > জাতীয়

বিএনপির ছয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পদত্যাগ করা বিএনপির ছয় এমপির সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়। আজ রোববার রাতে সচিব কে এম আব্দুস সালামের স্বাক্ষরে আলাদা আলাদা গেজেট প্রকাশ করা হয়।

পদত্যাগ করা বিএনপির এমপিরা হলেন, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, বগুড়া-৪ আসনের মোশারফ হোসেন, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঞা এবং মহিলা আসন-৫০ এর সংসদ সদস্য রুমিন ফারহানা। তারা সকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর হাতে পদত্যাগ পত্র তুলে দেন। তাদের পদত্যাগপত্র স্পিকার গ্রহণের পরই আসন শূন্য হয়েছে। সাতজনের মধ্যে ছয়জন ছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদকে ই-মেইলের স্ক্যান করা স্বাক্ষর বদলে নতুন করে সই করা পদত্যাগপত্র দিতে হবে। 

রোববার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর রাতেই এ গেজেট হলো। 

ছয়জনের নাম উল্লেখ করে সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত আলাদা আলাদা গেজেটে বলা হয়েছে-১১ ডিসেম্বর পূর্বাহ্ণে পদত্যাগ করায় একাদশ সংসদের আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।  

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদের স্ক্যান করা সই ও ইমেইলে পাঠানো পদত্যাগপত্র ‘স্বাক্ষরযুক্ত’ বিবেচিত না হওয়ায় তাকে আবার জমা দিতে হবে। এ সংসদ সদস্য অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে এক সপ্তাহ পরে স্ব-স্বাক্ষরে পদত্যাগপত্র জমা দেবে বলে বিএনপির পদত্যাগকারী এমপিরা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী