হোম > জাতীয়

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে কাতার ছেড়েছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ ডিসি সম্মেলন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। ফাইল ছবি

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নিতে কাতার থেকে ভ্যাটিকান সিটির উদ্দেশে যাত্রা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। আজ শুক্রবার কাতারের স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিট) কাতার ত্যাগ করেন তিনি।

ইতালির স্থানীয় সময় আজ দুপুর ২টা ১৫ মিনিটে রোমে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাঁকে অভ্যর্থনা জানাবেন।

রোমে পৌঁছানোর এক ঘণ্টা পর আজ বিকেল ৩টা ১৫ মিনিটে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে সেন্ট পিটার স্কয়ারে যাবেন প্রধান উপদেষ্টা।

ভ্যাটিকান সিটির জন্য পোপের ভাইসার জেনারেল কার্ডিনাল মাওরো গাম্বেত্তি প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ প্রতিনিধিদলকে সেন্ট পিটার স্কয়ারে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন।

আগামীকাল শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া প্রার্থনায় অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টা আবার সেন্ট পিটার স্কয়ারে যাবেন।

পরদিন রোববার সকাল ৮টা (বাংলাদেশ সময় দুপুর ১২ টা) লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টা দেশের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সোমবার ভোরে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও দুজন