হোম > জাতীয়

সৌদি আরবে কাল ঈদ

ছবি: সংগৃহীত

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামীকাল রোববার উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সৌদি গ্যাজেট এ তথ্য জানিয়েছে।

চাঁদ দেখা কমিটির পর্যবেক্ষণের পর আজ শনিবার সন্ধ্যায় সৌদি আরবের রয়্যাল কোর্ট আগামীকাল রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতরের প্রথম দিন ঘোষণা করে।

সৌদি গ্যাজেট বলছে, সৌদি আরবের বিভিন্ন স্থানে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা গেছে। এর ফলে পবিত্র রমজান মাস শেষ হল এবং শাওয়াল মাসের শুরু হলো।

এদিকে শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় একাধিক দেশ আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে।

মালয়েশিয়া, ব্রুনাই, ভারত, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য ও স্থানীয় চাঁদ দেখা পর্যবেক্ষণের ভিত্তিতে সৌদি গ্যাজেট এ তথ্য জানিয়েছে।

মালয়েশিয়ার আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) নিশ্চিত করেছে, রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে। ফলে সোমবার ঈদ অনুষ্ঠিত হবে। ব্রুনাইও একই সিদ্ধান্ত নিয়েছে।

অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিলও ৩১ মার্চ ঈদুল ফিতর পালনের ঘোষণা দিয়েছে। তাঁরা জানিয়েছে, শনিবার সূর্যাস্তের পর দেশটির পূর্ব ও পশ্চিম অংশে শাওয়ালের চাঁদ উদিত হবে।

ইন্দোনেশিয়াও সোমবার ঈদের প্রথম দিন ঘোষণা করেছে।

ভারত ও বাংলাদেশে আজ শনিবার রমজানের ২৮তম দিন ছিল। তাই আগামীকাল রোববার চাঁদ দেখা গেলে সোমবার এই দুই দেশে ঈদ উদযাপিত হবে।

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী