হোম > জাতীয়

থাইল্যান্ড ভ্রমণে লাগবে না আগাম করোনা টেস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনার বিধিনিষেধ কাটিয়ে থাইল্যান্ড ভ্রমণ আরও সহজতর হচ্ছে। বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে থাইল্যান্ড সরকার। করোনা প্রতিরোধকারী টিকার পূর্ণাঙ্গ ডোজ নিয়ে থাকলে দেশটিতে প্রবেশের আগে লাগবে না কোনো করোনা টেস্ট। যাত্রীদের থাকতে হবে না কোয়ারেন্টাইনেও। 

বেবিচক সূত্র জানিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করবে থাইল্যান্ড। এক চিঠির মাধ্যমে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) এ কথা জানায় দেশটি। 

থাইল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশি যাত্রীদের থাইল্যান্ড যাওয়ার আগে কোনো আগাম করোনা টেস্ট করতে হবে না। তবে থাইল্যান্ড পৌঁছে তাদের বিমানবন্দরে একবার আরটি-পিসি আর টেস্ট করতে হবে। এ ছাড়া ভ্রমণের ৫ম দিনে যাত্রীদের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে থাইল্যান্ডে থাকতে হবে। 

তবে এর আগে থাইল্যান্ডগামী যাত্রীদের ৫০ হাজার ডলার কাভারেজসহ হেলথ ইনস্যুরেন্সের প্রয়োজন হতো। এ কাভারেজের পরিমাণ কমিয়ে ১০ হাজার ডলারে আনা হয়েছে। গত ডিসেম্বরে টুরিস্ট ভিসা চালুর সময় থেকে থাইল্যান্ডে প্রবেশের ৭২ ঘণ্টা আগে করোনা টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নেওয়ার বাধ্যবাধকতা ছিল। 

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী