হোম > জাতীয়

বন্যার্তদের সহযোগিতা করতে চেয়ে ড. ইউনূসকে শাহবাজের চিঠি

বাংলাদেশের বন্যার্তদের সর্বাত্মক সহযোগিতা করতে চেয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল শুক্রবার তিনি এ চিঠি দেন। এটি ঢাকার নতুন সরকারের সঙ্গে শাহবাজ শরিফের প্রথম অফিশিয়াল যোগাযোগ। 

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘বন্যায় বাংলাদেশের যাঁরা তাঁদের স্বজন, বাড়িঘর এবং কর্মস্থল হারিয়েছেন, পাকিস্তানের জনগণ তাঁদের পাশে আছে। আমরা আশা করছি যে আপনার নেতৃত্বে বাংলাদেশ শিগগিরই বর্তমান সংকট কাটিয়ে উঠবে এবং এই কঠিন সময়ে আমরা বাংলাদেশকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছি।’ 

ভারতে গত কয়েক দিনের টানা বর্ষণে নদীর পানি বৃদ্ধির জেরে সৃষ্ট বন্যায় বাংলাদেশের ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার, খাগড়াছড়িসহ মোট ১১টি জেলা তলিয়ে গেছে। এ পর্যন্ত বন্যার পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন ১৮ জন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪৫ লাখেরও বেশি মানুষ। 

সশস্ত্র বাহিনী এবং স্থানীয় উদ্ধারকারীদের তৎপরতায় বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত প্রায় দুই লাখ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্যাদুর্গত লোকজনদের পাশে দাঁড়িয়েছেন। 

এর আগে, ১৯ আগস্ট ড. মুহম্মদ ইউনূসকে চিঠি দিয়েছিলেন শাহবাজ শরিফ। সেই চিঠিতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ককে ফের এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। এ ছাড়া ৭ আগস্ট এক বার্তায় বাংলাদেশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রতি সংহতি জানায় দেশটি।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী