হোম > জাতীয়

বেক্সিমকোর ৩ প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালকদের কাজে আপাতত বাধা নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

বেক্সিমকো গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগ-সংক্রান্ত কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) করা তিনটি আলাদা লিভ টু আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।

এই আদেশের ফলে স্বতন্ত্র পরিচালকদের কার্যক্রম পরিচালনায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিএসইসির আইনজীবী আবুল কালাম আজাদ। তিনি বলেন, হাইকোর্টকে ১৯ মার্চের মধ্যে রুল নিষ্পত্তি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

গত বছরের ৩১ ডিসেম্বর বেক্সিমকো গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বিএসইসি। তবে এই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ওই তিন কোম্পানির পক্ষ থেকে পৃথক তিনটি রিট করা হয়। রিটের পরিপ্রেক্ষিতে ১৩ জানুয়ারি হাইকোর্ট নিয়োগের কার্যক্রম স্থগিত করে রুল জারি করে। এরপর বিএসইসির পক্ষ থেকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে পৃথক তিনটি লিভ টু আপিল করা হয়, যা আজ শুনানি হয়।

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত