হোম > জাতীয়

মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি ১৪ আগস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৪ আগস্ট দিন ধার্য করা হয়েছে। আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ তারিখ ধার্য করেন। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে।

আজ চেম্বার আদালতে আবেদনটি উপস্থাপন করেন সুপ্রিম কোর্ট বারের অ্যাডহক কমিটির আহ্বায়ক আইনজীবী মহসিন রশীদ। শুনানিতে তিনি বলেন, ‘এমন বক্তব্য দুঃখজনক। আমরা চাচ্ছি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই আবেদনের ওপর শুনানির দিন ধার্য করে দেবেন।’

এ সময় আদালত বলেন, ‘কোর্টের রায় নিয়ে নানা লোকে নানা কথা বলেন। রায় পক্ষে গেলে এক রকম, বিপক্ষে গেলে অন্য রকম কথা বলেন। একটি রায় নিয়ে প্রধান বিচারপতির কুশপুত্তলিকা দাহ করা হয়েছে—এমন ঘটনাও ঘটেছে। তখন তো কেউ আসেনি। রাজনীতিবিদেরা অনেক কথাই বলেন।’

জবাবে মহসিন রশীদ বলেন, ‘এ ধরনের আদালত অবমাননার অভিযোগ আমলে নেওয়া উচিত।’ এরপর আদালত শুনানির জন্য আগামী ১৪ আগস্ট দিন ধার্য করেন। শুনানির সময় চেম্বার বিচারপতির আদালতে বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থক শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। এর আগে গতকাল রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় অ্যাডহক কমিটির সদস্যসচিব শাহ আহমেদ বাদল এ আবেদন করেন। আবেদনে আদালত অবমাননার অভিযোগে মেয়র তাপসকে সশরীরে তলবের নির্দেশনা চাওয়া হয়।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী