হোম > জাতীয়

ইজতেমা উপলক্ষে চলবে ১৭টি বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে ১৭টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে শুধু আখেরি মোনাজাতের দিন চলবে ১৪টি ট্রেন।

আজ (মঙ্গলবার) দুপুরে রেল ভবনে বিশ্ব ইজতেমায় উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতিবিষয়ক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান।

তিনি বলেন, শুধু ২ ও ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) ঢাকা-টঙ্গী ও টঙ্গী-ঢাকা রুটে ‘জুম্মা স্পেশাল-২’ ট্রেন চলাচল করবে। ৩ ও ১০ ফেব্রুয়ারি জামালপুর-টঙ্গী রুটে স্পেশাল-১টি ট্রেন চলাচল করবে।

আখেরি মোনাজাতের দিন ঢাকা-টঙ্গী রুটে পাঁচটি স্পেশাল ট্রেন; টঙ্গী-ঢাকা রুটে পাঁচটি স্পেশাল ট্রেন; টঙ্গী-ময়মনসিংহ রুটে একটি স্পেশাল ট্রেন; টঙ্গী-টাঙ্গাইল রুটে একটি স্পেশাল ট্রেন; ঈশ্বরদী-টঙ্গী-ঈশ্বরদী রুটে দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী।

প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন