হোম > জাতীয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু, শনাক্ত ৫৪৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আজ ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১০৬ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন রোগী আক্রান্ত হয়েছে ৫৪৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আজ শনিবার এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিনজনের। এদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুইজন এবং উত্তর সিটি করপোরেশনে একজন। এ সময়ে মোট ৫৪৮ জন নতুন রোগীর মধ্যে ঢাকার দক্ষিণ সিটিতে ১৯০ জন, উত্তর সিটিতে ১৬৯ জন, ঢাকার বাইরে ৪৬ জন, বরিশাল সিটির বাইরে ৫৪ জন, চট্টগ্রাম সিটির বাইরে ২৪ জন, খুলনায় ২০ জন, ময়মনসিংহে ২৪ জন, রাজশাহীতে ৯ জন ও রংপুরে ১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসের ১৪দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে রোগী শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৭৪৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল ৫৬১ জন। দেশে গত ১ জানুয়ারি থেকে আজ ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন ১০৬ জন মানুষ। আর এ সময়ে রোগী শনাক্ত হয়েছে ১৮ হাজার ৫৮৯ জন রোগী।

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়