হোম > জাতীয়

ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতিষ্ঠার ৪৭ বছর উদ্‌যাপন করছে ইসলামিক ফাউন্ডেশন। এ উপলক্ষে সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিল, আগারগাঁওয়ে প্রধান কার্যালয়সহ প্রতিটি জেলা ও বিভাগীয় কার্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। 

বঙ্গবন্ধু ইসলামের প্রচার প্রসার ও গবেষণা কাজ পরিচালনার জন্য ১৯৭৫ সালের ২২ মার্চ এক অধ্যাদেশ বলে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠানটি দেশের সর্বস্তরের লেখক, গবেষক ও ইসলামি চিন্তাবিদগণের সম্মিলিত প্রয়াসে ইসলামি শিক্ষা ও সংস্কৃতির প্রসারে গবেষণা, পুস্তক প্রকাশ ও প্রশিক্ষণ প্রদান, বিভিন্ন দ্বীনি দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে ইসলামি মূল্যবোধ সম্পন্ন সমাজ বিনির্মাণের লক্ষে কাজ করে যাচ্ছে।

এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, ইসলামিক মিশন, মসজিদভিত্তিক পাঠাগার প্রতিষ্ঠা, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট ও জাকাত ফান্ড, ৫৬০টি মডেল মসজিদ প্রতিষ্ঠাসহ সফলতার সঙ্গে বিবিধ কার্যক্রম পরিচালনা করছে। 

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী