হোম > জাতীয়

ভারত থেকে এল ২০০ টন তরল অক্সিজেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারত থেকে ২০০ টন তরল অক্সিজেন বহনকারী ট্রেন শনিবার রাত ১০টায় বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন বাংলাদেশের রেলওয়ের উপপরিচালক মার্কেটিং কালীকান্ত ঘোষ।

কালীকান্ত ঘোষ বলেন, বেনাপোল বন্দরে কাস্টমের ফর্মালিটি শেষ করে অক্সিজেন বহনকারী ট্রেনটি বঙ্গবন্ধু রেলওয়ে সেতু পশ্চিম প্রান্তে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবে। রোববার সকালে ট্রেনটি সেখানে পৌঁছানোর পরে এ অক্সিজেন খালাস করা হবে।

এদিকে, ভারতের ঝাড়খন্ড প্রদেশের জামশেদপুর টাটানগর থেকে স্থানীয় সময় সকাল ১০টায় দশটি কন্টেইনারে তরল অক্সিজেন নিয়ে একটি ট্রেন বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে এসেছে।

এর আগে,সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১০টি কন্টেইনারে ২০০ টন চিকিৎসার কাজে তরল অক্সিজেন আসছে ভারত থেকে।

প্রথমবারের মত ভারতীয় রেলওয়ের বিশেষ সেবা অক্সিজেন এক্সপ্রেসে এ অক্সিজেন বাংলাদেশে আসছে। অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে এ সরবরাহ অব্যাহত রাখবে ভারত।

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়