হোম > জাতীয়

রাজনৈতিক সহিংসতায় নিন্দা, সব পক্ষকে সংযত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে আজ শনিবার সংঘটিত রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে সব পক্ষকে সংযত আচরণ করার করার আহ্বান জানিয়েছে দেশটি। 

আজকের রাজনৈতিক সহিংসতার প্রতিক্রিয়ায় ভয়েস অব আমেরিকাকে পাঠানো এক বার্তায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বলেছেন, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সব সহিংসতার ঘটনাগুলো পর্যালোচনা করবে। 

বার্তায় সব পক্ষকে শান্ত থাকার ও সংযম দেখানোর আহ্বান জানানো হয়। 

ডোনাল্ড লু বলেন, যুক্তরাষ্ট্র ২৮ অক্টোবর বাংলাদেশে সংঘটিত রাজনৈতিক সহিংসতার ঘটনার নিন্দা জানাচ্ছে। একজন পুলিশ অফিসার ও একজন রাজনৈতিক কর্মীর নিহত হওয়া এবং একটি হাসপাতালে আগুন দেওয়ার, যে ঘটনাগুলোর খবর জানা গেছে তা গ্রহণযোগ্য নয়। সাংবাদিকসহ নাগরিকদের ওপর চালানো সহিংসতাও গ্রহণযোগ্য নয় বলেও তিনি উল্লেখ করেন। 

ডোনাল্ড লু বলেন, ‘সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহিংসতার সব ঘটনাকে পর্যালোচনা করবে।’

ঢাকায় মার্কিন দূতাবাস থেকেও এক বিবৃতিতে রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়ে সবাইকে সংযত আচরণ করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, আজ ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ, ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে দুজন নিহত ও প্রায় ২০০ ব্যক্তি আহত হয়েছেন।

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়