হোম > জাতীয়

বিএনপির হৃদয়ে পাকিস্তানি চেতনা: ওবায়দুল কাদের

সাভার (ঢাকা) প্রতিনিধি

বিএনপি পাকিস্তানের ভাবধারায় উজ্জীবিত। তাদের (বিএনপি) হৃদয়ে পাকিস্তানি চেতনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার ভোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। ‘আওয়ামী লীগের ভুলের জন্য গণহত্যা’—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এ মন্তব্যের উত্তরে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘পাকিস্তান যা বলে, তারা (বিএনপি) তা-ই বলে। কারণ তারা পাকিস্তানি ভাবধারায় উজ্জীবিত, তাদের হৃদয়ে পাকিস্তানি চেতনা। তারা এমনটাই বলবে এটাই হওয়া সমীচীন।’

সেতুমন্ত্রী বলেন, ‘শত্রুরা সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদের মতো নানান পোশাকে স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে। তাই এই অপশক্তিকে পরাস্ত করতে হবে।’ 

স্মার্ট বাংলাদেশ গড়ার এখন অন্যতম অঙ্গীকার বলে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সোনার বাংলা গড়ার পথে রয়েছে।’ 

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়