হোম > জাতীয়

পদ্মা সেতুর উদ্বোধনে থাকছে বিমানবাহিনীর ফ্লাইং ডিসপ্লের প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ফ্লাইং ডিসপ্লের আয়োজন করেছে বাংলাদেশ বিমানবাহিনী। আজ শুক্রবার রাতে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ জানান, আগামীকাল শনিবার পদ্মা সেতু উদ্বোধনের পর মুন্সিগঞ্জে বিমানবাহিনীর ৩১টি বিমান ও হেলিকপ্টারের সমন্বয়ে এই ডিসপ্লে প্রদর্শন করা হবে। প্রদর্শনীতে অংশ নেবে বিমানবাহিনীর দুটি করে মিগ-২৯, এফটি-৭ বিজি বা এফ-৭ এমবি এফ-৭ বিজিআই-এর সমন্বয়ে দেখানো হবে স্মোক পাস। ফ্লাই পাস্ট (এফপি) প্রদর্শনে থাকবে তিনটি এফ-৭ বিজিআই বা বিজি, একটি সি-১৩০জে ও পাঁচটি কে-৮ ডব্লিউয়ের সমন্বয়ে স্মোক পাস, তিনটি এল-৪১০ ও পাঁচটি গ্রোব-১২০ টিপিয়ের সমন্বয়ে ফ্লাই পাস্ট প্রদর্শন করা হবে। এ ছাড়া পাঁচটি এমআই-১৭ / ১৭১ এর মাধ্যমে পতাকা প্রদর্শন ও একটি বেল-২১২ এর মাধ্যমে লিফলেট বিতরণ করা হবে। 

আইএসপিআর পরিচালক জানান, এই প্রদর্শনীতে শেকুল মেন্যুভার প্রদর্শনের জন্য দুটি কে-৮ ডব্লিউ, ভিক্সেন ব্রেক প্রদর্শনের জন্য পাঁচটি কে-৮ ডব্লিউ ও লো লেভেল অ্যারোবেটিক্স (এলএল ডিসপ্লে) প্রদর্শনের জন্য একটি মিগ-২৯ অংশ নেবে।

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা