হোম > জাতীয়

মৎস্য অধিদপ্তরের জন্য সৃজন হয়েছে ৮২টি নতুন পদ

আজকের পত্রিকা ডেস্ক­

মৎস্য অধিদপ্তরের জন্য ৮২টি নতুন পদ সৃজন হয়েছে। আজ রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির দ্বিতীয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ মৎস্য অধিদপ্তরে ৮২টি অফিস সহায়কের পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নবসৃষ্ট এসব পদসমূহের মধ্যে ময়মনসিংহ বিভাগের জন্য ১ টি, প্রতি জেলার জন্য ১টি করে ৬৪টি পদ, ৪টি ডিপ্লোমা ইনস্টিটিউটের জন্য ৪টি, ১১টি উপজেলার জন্য ১১টি এবং ২টি মৎস্য বীজ উৎপাদন খামারের জন্য। এসব পদ পূরণ হলে মৎস্যচাষি পর্যায়ে সেবা সম্প্রসারণ আরও গতিশীল হবে।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী