হোম > জাতীয়

দ্বিতীয় শ্রেণির মর্যাদা পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকেরা: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা ১০ম গ্রেডে দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রিভিউ আবেদন নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।

শিক্ষকদের পক্ষে আপিল বিভাগে শুনানি করেন আইনজীবী সালাউদ্দিন দোলন। তিনি বলেন, আগে প্রশিক্ষিতরা ১১তম গ্রেড এবং প্রশিক্ষিত ছাড়া ১২তম গ্রেড পেতেন। এই রায়ের ফলে উভয়েই দশম গ্রেড পাবেন। আর কর্মরত ৩০ হাজার শিক্ষকই এই সুবিধা পাবেন বলে মনে করি।

এর আগে ২০১৯ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডসহ গেজেটেড পদমর্যাদা দিতে নির্দেশ দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যায় রাষ্ট্রপক্ষ। আপিল খারিজ হলে রিভিউ করা হয়।

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়