হোম > জাতীয়

জার্মানি থেকে এল প্রায় ৮ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশকে প্রথমবারের মতো টিকা দিল ইউরোপের দেশ জার্মানি। যুক্তরাজ্যের তৈরি অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৮ লাখ ডোজ টিকা দিয়েছে দেশটি।

আজ শনিবার বিকেল ৫টার দিকে টিকাগুলো বহনকারী কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহল্টস ও স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া টিকাগুলো গ্রহণ করেন। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এই চালানে ৭ লাখ ৯০ হাজার ডোজ টিকা এসেছে বলে জানান তিনি।

এই নিয়ে সরকারের দেওয়া হিসেব মতে, কেনা, উপহার ও কোভ্যাক্সের মাধ্যমে এখন পর্যন্ত বাংলাদেশ ৫ কোটি ৭৭ লাখ ৯০ হাজার ৪৬৭ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। 

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ৪১ লাখ ১৯ হাজার ৩৮৭ ডোজ, সিনোফার্মের ৩ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার ৬০০ ডোজ, মডার্নার ৫৫ লাখ এবং ফাইজারের টিকা এসেছে ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ। 

দেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দিতে চীনের সঙ্গে সাড়ে ৭ কোটি, ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে ৩ কোটি কেনার চুক্তি করেছে সরকার। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে আরও সাড়ে ১০ কোটি ডোজ টিকা পাওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে উপহার বাদে মোট ২৪ কোটি ডোজ টিকা সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী