হোম > জাতীয়

ভারত থেকে এলো আরও ২০৮ টন অক্সিজেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আবারও ২০৮ টন তরল অক্সিজেন নিয়ে ভারত থেকে অক্সিজেন এক্সপ্রেস ট্রেন মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময় যশোরের বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (মার্কেটিং) কালিকান্ত ঘোষ। 

কালিকান্ত ঘোষ বলেন, আজ রাতেই অক্সিজেনবাহী ট্রেনটি বেনাপোল থেকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে যাওয়া জন্য রওনা হবে। বুধবার সকাল নাগাদ সিরাজগঞ্জে পৌঁছানোর পরে ট্রেন থেকে এই অক্সিজেন খালাস করা হবে। 

ভারতের ঝাড়খন্ড প্রদেশের জামশেদপুর টাটানগর থেকে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় দশটি কন্টেইনারে তরল অক্সিজেন নিয়ে একটি ট্রেন বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে। 

এর আগে, গত শনিবার ২৪ জুলাই রাতে প্রথম ধাপে ১০টি কন্টেইনারে ২০৮ টন তরল অক্সিজেন ভারত থেকে বাংলাদেশে এসেছিল। কন্টেইনার থেকে অক্সিজেন আনলোড করার পর নেওয়া হয়েছিল নারায়ণগঞ্জের রূপপুরে। 

এদিক, ভারত থেকে লিন্ডে বাংলাদেশ এই অক্সিজেন আমদানি করছে। প্রতিবছর লিন্ডে বাংলাদেশ ভারত থেকে একটি নির্দিষ্ট পরিমান অক্সিজেন আমদানি করত। এবার সেই আমদানি সড়ক পথে না হয়ে রেলপথে আনা হচ্ছে। 

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী