হোম > জাতীয়

এবার বিতর্কিত নির্বাচনের সহযোগী ১০৩ কর্মকর্তার পুলিশ পদক প্রত্যাহার

আজকের পত্রিকা ডেস্ক­

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত ১০তম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত ১০৩ জন কর্মকর্তার পুলিশ পদক প্রত্যাহার করেছে সরকার।

গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে এসব কর্মকর্তার পদক প্রত্যাহার করা হয়েছে।

যে ১০৩ কর্মকর্তার অনুকূলে দেওয়া পুলিশ পদক-২০১৮-এর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রত্যাহার করা হয়েছে, তাঁদের মধ্যে অনেকে অবসরে গেছেন, অনেকে পলাতক, কেউ গ্রেপ্তার, কেউ দুদকের মামলায় গ্রেপ্তার এবং অনেকে মারা গেছেন।

এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত জাতীয় নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ২১ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

এ ছাড়া ২০১৮ সালের বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সুপারদের (এসপি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পাশাপাশি অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত