হোম > জাতীয়

ট্রেনে ঈদযাত্রা: ২৭ মার্চের টিকিট নিতে ৩০ মিনিটে দেড় কোটি হিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

চতুর্থ দিনের মতো অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। আজ সোমবার সকাল ৮টায় ট্রেনের টিকিট বিক্রি শুরু হলে প্রথম আধা ঘণ্টায় টিকিট কাটতে রেল সেবা অ্যাপস ও ওয়েবসাইটে ১ কোটি ৫০ লাখ হিট হয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

আজ ১৭ মার্চ দেওয়া হচ্ছে আগামী ২৭ মার্চের অগ্রিম টিকিট। রেলওয়ে তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ১০টা পর্যন্ত পশ্চিমাঞ্চলে চলাচল করা আন্তনগর ট্রেনের ১৬ হাজার ১৯টি টিকিট অনলাইনে বিক্রি হয়েছে।

এদিকে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচল করা আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি অনলাইনে শুরু হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১৮ মার্চ বিক্রি করা হবে ২৮ মার্চের অগ্রিম টিকিট। পর্যায়ক্রমে ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ। ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ।

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়