হোম > জাতীয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: দ্বিতীয় দিনে ১৪১ প্রার্থীর আপিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনে ১৪১ জন প্রার্থী আপিল আবেদন করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান সরকার। আজ বুধবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, দ্বিতীয় দিন ১৪১ জন প্রার্থী ইসিতে আপিল করেছেন। গতকাল করেছিলেন ৪২ জন।  দুই দিনে মোট ১৮৩ জন প্রার্থী আপিল করলেন।

জানা গেছে, আজ ঢাকা অঞ্চলে ২৩ জন, কুমিল্লার ১৬, চট্টগ্রামের ৯, ফরিদপুরের ৬, সিলেটের ৪, ময়মনসিংহের ১৯, বরিশালের ৬,  খুলনার ১৮, রাজশাহীর ২৬ ও রংপুর অঞ্চলের ১৪ জন প্রার্থী আপিল আবেদন করেছেন।

গতকাল মঙ্গলবার থেকে আপিল গ্রহণ শুরু করেছে কমিশন। আপিল গ্রহণ চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে কমিশন। 

ইসি জানায়, এবার মনোনয়ন জমা পড়েছে ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ে ৭৩১ জনের মনোনয়ন বাতিল হয়েছে। আর বৈধ হয়েছে ১ হাজার ৯৮৫টি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন