হোম > জাতীয়

দেশে নতুন শনাক্ত এইডস রোগীর ২৫% রোহিঙ্গা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে নতুন শনাক্ত এইডস রোগীর মধ্যে ২৫ শতাংশই রোহিঙ্গা। গত এক বছরে (নভেম্বর ২০২০ থেকে অক্টোবর ২০২১) নতুন করে দেশে ৭২৯ জনের এইডস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত এইডস রোগীর সংখ্যা বেড়ে ৮ হাজার ৭৬১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে চিকিৎসার আওতায় আছেন ৭৭ শতাংশ রোগী।

আজ বুধবার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) এইডস দিবসের আলোচনায় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক বছরে নতুন আক্রান্তদের মধ্যে বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী আছেন ১৮৮ জন। বর্তমানে দেশে এইডস রোগী শনাক্তের হার শূন্য দশমিক শূন্য ১ শতাংশের কম। তবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণ কিছুটা বেশি।

অন্যদিকে একই সময়ে এইডসে ভুগে মৃত্যু হয়েছে ২০৫ জনের। এই নিয়ে দেশে সংক্রামক ভাইরাসটিতে প্রাণহানির সংখ্যা ১ হাজার ৫৮৮ জনে দাঁড়াল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জাহিদ মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া , স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ অনেকে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দেশে গত ১ বছরে মোট এইচআইভি পরীক্ষা হয়েছে ৬ লাখ ২৮ হাজার ৩১২ জনের। এ ছাড়া ব্লাড স্ক্রিনিং হয়েছে আরও ৬ লাখ ৬২ হাজার ৭৫৭ জনের।

এই সময়ে নতুন আক্রান্তদের মধ্যে সাধারণ জনগোষ্ঠী ১৮৬ জন, রোহিঙ্গা ১৮৮ জন, বিদেশ ফেরত প্রবাসী ও তাদের পরিবারের সদস্য ১৪৪ জন, ইনজেকশনের মাধ্যমে শিরায় মাদক গ্রহণকারী ৬১ জন, নারী যৌনকর্মী ১৭ জন, সমকামী ৬৭ জন, পুরুষ যৌনকর্মী ৫৩ জন ও উভয় লিঙ্গের ১৩ জন।

নতুন আক্রান্তদের মধ্যে চিকিৎসা সেবার (অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি) আওতায় এসেছেন ৬৪২ জন। দেশব্যাপী ১১টি সরকারি হাসপাতাল থেকে এইডস আক্রান্ত রোগীরা সেবা নিতে পারছেন। পাশাপাশি ২৮টি সরকারি হাসপাতালের বিনামূল্যে এইচআইভি পরীক্ষা করাতে পারছেন।

অধিদপ্তর আরও জানায়, পিএমটিসিটি কার্যক্রমের আওতায় গত ১ বছরে এইচআইভি পরীক্ষা হয়েছে ১ লাখ ১৩ হাজার ২১৯ জনের।

বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সমন্বয়ে দেশব্যাপী ড্রপ-ইন-সেন্টারের (ডিআইসি) মাধ্যমে এইচআইভি প্রতিরোধ কার্যক্রম চলমান রেখেছে অধিদপ্তরের জাতীয় এইডস/ এসটিডি প্রোগ্রাম। 

বাংলাদেশ বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রা সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী