হোম > জাতীয়

দক্ষিণ সুদানে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি সেনাপ্রধানের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আনমিস-এ (দক্ষিণ সুদান) মৃত্যুবরণকারী ল্যান্স করপোরাল কফিল মজুমদারের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

ঢাকা সেনানিবাসের সিএমটিডিতে লজিস্টিকস এরিয়ার তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার এই শ্রদ্ধা নিবেদন সম্পন্ন হয়। এ সময় ঢাকা সেনানিবাসে কর্মরত ঊর্ধ্বতন সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাসহ অন্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ল্যান্স করপোরাল কফিল মজুমদার গত ৬ এপ্রিল দক্ষিণ সুদানের আনমিসে মারা যান। গতকাল বুধবার তাঁর মরদেহ দেশে এসে পৌঁছায়। সব আনুষ্ঠানিকতা শেষে সেনাসদস্যের লাশ দাফনের জন্য আর্মি এভিয়েশনের হেলিকপ্টারযোগে তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগতিতে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও দুজন