হোম > জাতীয়

বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে সীমিত সময়ে চলবে ট্রেন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। চলমান কারফিউ শিথিলে এই ট্রেন চালানো হবে। সেই সঙ্গে পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে দূরপাল্লার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

আজ মঙ্গলবার রেল মন্ত্রণালয়ের এক বৈঠকে ট্রেন চালু করার বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এলাকাগুলো হলো ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-জয়দেবপুর।

আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন রেল মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা ইফতেখার আলম রাজন। তিনি বলেন, বৃহস্পতিবার থেকে কারফিউ শিথিলের সময় স্বল্প দূরত্বে লোকাল, কমিউটার ট্রেনগুলো চলাচল করবে।

ইফতেখার আলম আরও বলেন, এখনই আন্তনগর ট্রেন চলবে না। কারফিউর কারণে আন্তনগর সময়মতো চলাচল করতে পারবে না। তবে পরিস্থিতি ঠিক হলে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।

এর আগে টানা সাত দিন ট্রেন চলাচল বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার ঢাকা থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছিল রেলওয়ে। তবে যাত্রী নিরাপত্তার কথা চিন্তা করে তা আবারও বাতিল করা হয়। এ দিন ট্রেন চলাচলের খবরে স্টেশনে আসা যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।

ওই দিন কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, আজ (বৃহস্পতিবার) থেকে ঢাকার পাশে স্বল্প দূরত্ব এলাকায় ট্রেন চলাচলের কথা ছিল। এই এলাকাগুলো ছিল ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-জয়দেবপুর।

তিনি আরও বলেন, কিন্তু পরে যাত্রী নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। আজও কমলাপুর থেকে কোথাও ট্রেন চলাচল করবে না।

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী