হোম > জাতীয়

ট্রেনের টিকিট কাটতে আধা ঘণ্টায় ২০ লাখ হিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

ঈদে বাড়ি ফিরতে সকাল থেকে যাত্রীরা নেমে পড়েছেন অনলাইনে টিকিট কাটতে। আজ শুক্রবার ২৪ তারিখের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়। সাড়ে ৮টার মধ্যেই রেলসেবা অ্যাপস ও ওয়েবসাইটে টিকিট কাটার জন্য ২০ লাখ হিট হয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

আজ শুক্রবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি ট্রেনের প্রায় ১৫ হাজার ৭৭৩টি বিক্রি শুরু হয়। রেলওয়ের কর্মকর্তারা জানান, সকাল ১০টার মধ্যে বেশির ভাগ টিকিট সেল হয়ে গেছে।

আজ দুপুর ২টা থেকে অনলাইনে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এ সময় ২৩টি ট্রেনের ১৭ হাজার ৪৮৪টি টিকিট বিক্রি হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১৫ মার্চ বিক্রি হবে ২৫ মার্চের অগ্রিম টিকিট। পর্যায়ক্রমে ১৬ মার্চ বিক্রি হবে ২৬ মার্চের টিকিট। ২৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ মার্চ। ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ। ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী