হোম > জাতীয়

বাংলাদেশে এলএনজি সরবরাহের আগ্রহ ইতালির 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের আগ্রহ প্রকাশ করেছে ইতালির বহুজাতিক জ্বালানি প্রতিষ্ঠান ইনি এস. পি. এ। আজ বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা এই আগ্রহ প্রকাশ করেন। 

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং এনরিকো নুনজিয়াতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

এ সময়, বাংলাদেশের টেকসই জ্বালানি ব্যবস্থায় অবদান রাখতে অনুসন্ধান, এলএনজি, বায়ো এবং ট্রেডিশনাল পরিশোধন কার্যকলাপ, বায়ু, জলবায়ু সংরক্ষণ, হাইড্রোজেন ও নব প্রযুক্তি বিষয়ে ইতালি কাজ করতে চায় বলেও আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত। 

বৈঠকে রাষ্ট্রদূত জ্বালানি, বিদ্যুৎ ও প্রযুক্তি খাতে ইতালির অবস্থা তুলে ধরেন। এ সময় ডিকার্বোনাইজেশন, বায়ো রিফাইনিং, নবায়নযোগ্য জ্বালানি, হাইড্রোকার্বন প্রোডাকশন, এলএনজি, বায়ু বিদ্যুৎ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘ইউরোপীয় কোম্পানিকে বাংলাদেশে কাজ করতে স্বাগত জানানো হবে। ইতালিয়ান কোম্পানি কীভাবে এলএনজি রপ্তানি করবে তার বিজনেস মডেল নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ে পর্যালোচনা হওয়া প্রয়োজন। হাইড্রোজেন ফুয়েল ও গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে অভিজ্ঞতা বিনিময় করা যেতে পারে। একটি নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের আওতায় কর্মকর্তা পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় করতে পারলে উভয় দেশ উপকৃত হবে।’ 

এ সময় অন্যান্যের মাঝে ইনি এস. পি. এ—এর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার অ্যানালাইসিস অ্যান্ড বিজনেস সাপোর্ট বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মারকো পিরিদদা ও এলএনজি বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাওরো রিনাওদো উপস্থিত ছিলেন।

 

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন