হোম > জাতীয়

কর ফাঁকি: ১২ কোটি টাকা দিতে হবে ড. ইউনূসকে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দানের বিপরীতে এনবিআরের দাবি করা ১২ কোটি টাকা আয়কর নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের করা রেফারেন্স আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ এ রায় দেন।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, এই রায়ের ফলে ড. ইউনূসকে এখন ১২ কোটি টাকা কর দিতে হবে। গত মঙ্গলবার ( ২৩ মে) শুনানি শেষে আজকে রায়ের জন্য দিন ধার্য ছিল। 

এর আগে ২০১১-২০১২ অর্থবছরে ৬১ কোটি ৫৭ লাখ ৬৯ হাজার টাকা দানের বিপরীতে ড. ইউনূসের  কাছে ১২ কোটি ২৮ লাখ ৭৪ হাজার টাকা কর দাবি করে নোটিশ পাঠায় এনবিআর। ২০১২-২০১৩ অর্থবছরে ৮ কোটি ১৫ লাখ টাকা দানের বিপরীতে ১ কোটি ৬০ লাখ ২১ হাজার টাকা এবং ২০১৩-২০১৪ বর্ষে ৭ কোটি ৬৫ হাজার টাকা দানের বিপরীতে ১ কোটি ৫০ লাখ ২১ হাজার টাকা কর দাবি করে নোটিশ দেওয়া হয়। 

দানের বিপরীতে কর দাবির নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ড. ইউনূস আপিল ট্রাইব্যুনালে আবেদন করলে ২০১৪ সালে তা খারিজ হয়ে যায়। যদিও মোট দাবি করা করের অর্থের ১০ শতাংশ পরিশোধ করেন তিনি। পরে ট্রাইব্যুনালের খারিজের বিরুদ্ধে হাইকোর্টে রেফারেন্স আবেদন করেন ইউনূস। হাইকোর্ট ওই নোটিশের কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেন।

বাংলাদেশ বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রা সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী