হোম > জাতীয়

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রির ৩ মাস পর তরুণী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাকরির প্রলোভন দেখিয়ে ঝিনাইদহ থেকে এক তরুণীকে যৌনপল্লিতে বিক্রি করে দেয় তারই পরিচিত এক যুবক। জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল করে সহায়তা চাওয়ার পর তিন মাস পর ময়মনসিংহ শহরের একটি যৌনপল্লি থেকে উদ্ধার হয়েছেন সেই তরুণী। 
 
আজ রোববার জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘তিন মাস আগে এক তরুণীকে গার্মেন্টসে চাকরির কথা বলে ঝিনাইদহ থেকে ঢাকার শান্তিনগরে নিয়ে আসেন তার এক পরিচিত ব্যক্তি। এরপর তাঁকে ময়মনসিংহ গাঙ্গিনারপাড় যৌনপল্লিতে বিক্রি করে দেওয়া হয়। গত তিন মাস ধরে তাঁকে ইচ্ছার বিরুদ্ধে দেহ ব্যবসা করতে বাধ্য করা হয়েছে। সেখানে তাঁকে বন্দী অবস্থায় থাকতে হচ্ছে। একজন সহৃদয় ব্যক্তির মোবাইল ফোন থেকে তিনি ৯৯৯ নম্বরে ফোন করেছিলেন।’ 
 
তিনি আরও বলেন, ‘অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালি থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীকে (২২) উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে তাঁর অভিভাবক এসে পৌঁছালে তাদের কাছে তরুণীকে বুঝিয়ে দেওয়া হয়।’

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে