হোম > জাতীয়

আফ্রিকার নাগরিকদের ভিসা সহজ করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাইজেরিয়াসহ আফ্রিকান দেশগুলোর নাগরিকদের বাংলাদেশে আসতে ভিসা ইস্যু সহজ করার নির্দেশনা দিয়েছে সরকার। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ গত মঙ্গলবার জননিরাপত্তা বিভাগ, পররাষ্ট্র  মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর এবং বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শককে এ বিষয়ে চিঠি দিয়েছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী নাইজেরিয়াসহ আফ্রিকান দেশগুলোর নাগরিকদের বাংলাদেশে আগমনের ভিসা ইস্যু সহজীকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে চিঠিতে বলা হয়েছে। 

আলজেরিয়া মিশর, মরক্কো, মরিশাস, কমোরস, মাদাগাস্কার এবং সিশেলসের নাগরিকদের ভিসার আবেদন সংশ্লিষ্ট দূতাবাসকে সুবিবেচনা মতো নিষ্পত্তি করতে বলা হয়েছে। 

এ ছাড়া আফ্রিকা মহাদেশে অবস্থিত অন্যান্য দেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারী ব্যক্তি, আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থায় কর্মরত ব্যক্তি, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আসা ব্যক্তি এবং আইআইইউটিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসার আবেদন দূতাবাসগুলোকে নিজস্ব বিবেচনায় নিষ্পত্তি করতে বলা হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, আফ্রিকার অন্য দেশগুলোর নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে আগের মতোই সুরক্ষা সেবা বিভাগের মাধ্যমে এসবির মতামত নিতে হবে। যেসব নাগরিককে ভিসা দেওয়া হবে তার তালিকা ই-মেইলের মাধ্যমে সুরক্ষা সেবা বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, এসবি এবং এনএসআইকে দিতে হবে।

প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন