হোম > জাতীয়

‘পাকিস্তান’ শব্দযুক্ত আইনের তালিকা চাইলেন হাইকোর্ট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাকিস্তান, ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান ও ইস্ট পাকিস্তান শব্দ যুক্ত আছে এমন আইনের তালিকা চেয়েছেন হাইকোর্ট। আর তালিকা করতে ৩০ দিনের মধ্যে পাঁচ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে কমিটিকে বলা হয়েছে ৬০ দিনের মধ্যে তালিকা জমা দিতে। 

আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক সচিবকে এই নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের পরিপ্রেক্ষিতে সোমবার (৮ মে) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মুহাম্মদ শওকত আলী চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন। 

এ ছাড়া আইন অনুসারে দেশের প্রচলিত আইন থেকে পাকিস্তান, ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান ও ইস্ট পাকিস্তান শব্দ বাদ দিতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল্লাহ আল মাসুদ ও আইনজীবী কামরুল ইসলাম। এর আগে রিটটি দায়ের করেন আইনজীবী মো. রবিউল আলম।

আইনজীবী কামরুল ইসলাম বলেন, ‘স্বাধীনের পর পাকিস্তান আমলের প্রচলিত আইনগুলো অ্যাডাপ্ট করা হয়। তবে ১৯৭৩ সালে করা রিভিশন ও ডিক্লারেশন অ্যাক্টে পাকিস্তান, ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান ও ইস্ট পাকিস্তান শব্দগুলো বাদ দিতে বলা হয়। তবে অনেক আইনে এখনো শব্দগুলো রয়ে গেছে।’

এর মধ্যে দ্য ক্যাটল (প্রিভেনশন অব ট্রেসপাস) অর্ডিন্যান্স, ১৯৫৯; দ্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি অর্ডিন্যান্স, ১৯৬১; দ্য এগ্রিকালচার ইউনিভার্সিটি অর্ডিন্যান্স, ১৯৬১; দ্য এগ্রিকালচারাল পেস্টস অর্ডিন্যান্স, ১৯৬২; দ্য ইনডিসেন্ট অ্যাডভার্টাইজমেন্টস প্রহিবিশন অ্যাক্ট, ১৯৬৩; দ্য সেন্সরশিপ অব ফিল্মস অ্যাক্ট, ১৯৬৩; দ্য পাইলটেজ অর্ডিন্যান্স, ১৯৬৯ এবং দ্য গভর্নমেন্ট লোকাল অথরিটি ল্যান্ডস অ্যান্ড বিল্ডিংস (রিকভারি অব পজেশন) অর্ডিন্যান্স, ১৯৭০ উল্লেখযোগ্য বলে জানান কামরুল ইসলাম।

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন