হোম > জাতীয়

মিয়ানমার-থাইল্যান্ডে ভূমিকম্প: নিরাপদে আছেন বাংলাদেশিরা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

মিয়ানমার-থাইল্যান্ডে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প। ছবি: সংগৃহীত

মিয়ানমার ও থাইল্যান্ডে আজ শুক্রবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। তবে সেখানে অবস্থানরত বাংলাদেশের নাগরিকেরা নিরাপদ আছেন বলে জানিয়েছেন দেশ দুটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, সেখানে অবস্থানরত বাংলাদেশের সব নাগরিক নিরাপদে আছেন।

মিয়ানমার-থাইল্যান্ডে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প। ছবি: সংগৃহীত

অন্যদিকে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশের সব নাগরিক নিরাপদে আছেন। কারও হতাহত হওয়ার তথ্য নেই।

রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ আরও বলেন, জুলাই অভ্যুত্থানের সময় আহত কিছু ব্যক্তি ব্যাংককে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ভূমিকম্পের সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে আবার তাঁদের চিকিৎসা ব্যবস্থায় ফিরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন:–

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে