হোম > জাতীয়

টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ছেড়ে দেওয়া দপ্তর পেলেন যাঁরা

টেকনোক্র্যাট (যাঁরা সংসদ সদস্য নন) মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ছেড়ে দেওয়া দপ্তরের দায়িত্ব বণ্টন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্থপতি ইয়াফেস ওসমানের ছেড়ে দেওয়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিজের কাছে রেখেছেন প্রধানমন্ত্রী। 

মোস্তাফা জব্বারের দায়িত্বে থাকা ডাক ও টেলিযোগাযোগের বিভাগ সামলাবেন জুনাইদ আহমেদ পলক। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে বাড়তি দায়িত্ব পালন করবেন তিনি।

আর পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ শূন্য হলেও ওই মন্ত্রণালয়ে যেহেতু পূর্ণ মন্ত্রী আছেন, তাই সেখানে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন হবে না।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেসের ক্ষমতাবলে প্রধানমন্ত্রী এ দায়িত্ব বণ্টন করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর ১৯ নভেম্বর পদত্যাগপত্র জমা দেন  ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমসহ এই এই তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে