হোম > জাতীয়

ঈদে টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

ঈদে মানুষের যাতায়াতের সুবিধার জন্য আগামী ৩ এপ্রিল নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করতে যাচ্ছে সরকার। এর ফলে ঈদুল ফিতর ঘিরে টানা নয় দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩ এপ্রিল নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামীকাল বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রস্তাবটি পাসের জন্য উত্থাপন করা হবে।

আগামী ৩১ মার্চ রোজার ঈদ ধরে ২৯, ৩০ ও ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল পাঁচ দিন ঈদের সরকারি ছুটি নির্ধারণ করা আছে। এই ছুটি শুরুর আগে ২৮ মার্চ শুক্রবার শবে কদরের ছুটি। এই হিসাবে ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত টানা ছয় দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

ছুটি শেষে আগামী ৩ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলার কথা ছিল। ৪ ও ৫ এপ্রিল শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি।

ঈদে মানুষের যাতায়াতের সুবিধার জন্য ৩ এপ্রিল নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদ এই প্রস্তাব অনুমোদন করলে টানা নয় দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ঈদের ছুটি ৩ দিন থেকে বাড়িয়ে ৫ দিন করেছে।

আরও খবর পড়ুন:

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও দুজন