হোম > জাতীয়

রেলের টিকিট জাল করা হচ্ছে: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রেলের টিকিট কালোবাজারির সঙ্গে জালও করা হচ্ছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম। আজ বুধবার রাজধানীতে রেল ভবনের সভাকক্ষে রেলওয়ের টিকিট কালোবাজারি ও দুর্নীতি প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে আয়োজিত এক সভায় এ কথা বলেন মন্ত্রী। 

মন্ত্রী বলেন, একটি চক্র টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করতে হবে। সবাইকে সজাগ থাকতে হবে, সবাই মিলে সহযোগিতা করলে টিকিটের কালোবাজারি বন্ধ হবে। 

এখন কক্সবাজারেও টিকিট কালোবাজারি চক্র সক্রিয় জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে, একটি চক্র রেলের টিকিট জাল করছে। তাদের ধরতে হবে এবং এগুলো বন্ধ করতে হবে।’ 

সহজ ডট কম-এর কর্মকর্তা, রেলের কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তাকর্মীসহ যাঁরা টিকিটের সঙ্গে সম্পৃক্ত, সবাইকে সতর্ক হওয়ার নির্দেশ দেন মন্ত্রী। 

রেলমন্ত্রী বলেন, সম্প্রতি রেলের অনেক ঘটনা ঘটেছে—টিকিট কালোবাজারি, রেলের ডিপো থেকে যন্ত্রাংশ চুরি এবং সন্ত্রাসী কর্তৃক অগ্নিকাণ্ডের ঘটনা। এসব ঘটনা আর যাতে না ঘটে, এ জন্য সবাইকে সজাগ থাকার অনুরোধ করেন মন্ত্রী। 

সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে আমদানি করা মালামাল বিভিন্ন সময়ে চুরি হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই চুরির সঙ্গে যাঁরা সম্পৃক্ত রয়েছেন, তাঁদের ছাড় দেওয়া হবে না।

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়