হোম > জাতীয়

২৫ রমজানের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

ঈদুল ফিতরের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিকদের একাধিক ব্যানারে বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা এই দাবি জানিয়েছেন।

বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতা আবু সাঈদ, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মুশফেরা মিশু, শ্রমিক নেতা শামীম ইমাম ও শ্রমিক নেতা প্রকাশ দত্তসহ অনেকে উপস্থিত ছিলেন।

আসন্ন ঈদুল ফিতরের আগে ২০ থেকে ২৫ রমজানের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানান শ্রমিকরা। বিক্ষোভ সমাবেশে গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে শ্রমিক নেতারা বলেন, আসন্ন ঈদুল ফিতরের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে। ঈদের আগে দেশের কোনো গার্মেন্টস শ্রমিকের বেতন-বোনাস বকেয়া থাকতে পারবে না।

সমাবেশ থেকে শ্রমিক নেতা ও শ্রমিকের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা ঈদের আগে প্রত্যাহার এবং গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের আশুলিয়া থানা কমিটির সভাপতি খোরশেদ আলমের মুক্তির দাবি জানানো হয়।

সমাবেশ শেষে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির ব্যানারে জাতীয় প্রেসক্লারের সামনে বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে সমাবেশ করেছে। শান্তিপূর্ণভাবে সমাবেশ করে তারা চলে গেছে। যানচলাচল স্বাভাবিক ছিল। কেউ সড়ক অবরোধ করেনি।

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন