হোম > জাতীয়

বিদেশে আইনি প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে একটি মহল: পররাষ্ট্রমন্ত্রী 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ সরকার, সরকারের কোনো প্রতিষ্ঠান ও কর্মকর্তার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আসতে পারে এমনটি বিশ্বাস করেন না পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তবে একটি মহল সরকারের বিরুদ্ধে কয়েকটি দেশে কিছু আইনি প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে এবং তারা বিভিন্ন ধরনের ‘বানোয়াট’ তথ্য দিচ্ছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।  

যুক্তরাষ্ট্র ২০২১ সালের ১০ ডিসেম্বর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও সংস্থার ছয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। মহলবিশেষের উসকানির মুখে আগামী ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে সরকারের বিভিন্ন সংস্থা ও দায়িত্বশীল ব্যক্তিদের ওপর আবার নিষেধাজ্ঞা আসতে পারে এমন আশঙ্কা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই আশঙ্কায় বহির্বিশ্বে থাকা বাংলাদেশের সব দূতাবাস ও মিশনের প্রধানদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে গত ৩১ ডিসেম্বর চিঠি পাঠিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

র‍্যাব প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একসময় র‍্যাবের কিছু বাড়াবাড়ি ছিল। অনেক বছর ধরে র‍্যাবের বাড়াবাড়ি কম। সংস্থাটির কয়েক শ লোকের পদোন্নতি হয়নি। অনেকের শাস্তি হয়েছে। সুতরাং তাদের মধ্যে নিজস্ব দায়বদ্ধতার ব্যবস্থা আছে।’ 

নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশও গণতন্ত্র ও মানবাধিকারে বিশ্বাস করে। বাংলাদেশের কোথাও ঘাটতি থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে। যদি বন্ধু হিসেবে তারা বাংলাদেশকে বলে, সেটা সরকারের জন্য লাভ। এ ধরনের পরামর্শে ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে বলেও মন্ত্রী দাবি করেন। 

যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা, বিনিয়োগ, বাণিজ্যসহ অনেক বিষয়ে সহযোগিতা নিয়ে কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, তারা সমুদ্র নিরাপত্তায় সাহায্য করেছে। দেশটি থেকে বাংলাদেশ কিছু সরঞ্জাম সংগ্রহ করেছে।

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী