হোম > জাতীয়

এক দিনে আইনের দ্বারা দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়: দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দিন আবদুল্লাহ বলেছেন, দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হলে সচেতনতা ও সদিচ্ছার প্রয়োজন। আজ শুক্রবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে সংস্থাটির প্রধান কার্যালয়ে এ কথা বলেন তিনি। 

দুদকের চেয়ারম্যান বলেন, এক দিনে আইনের দ্বারা দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সচেতনতা ও সদিচ্ছা। এটি একটি বৈশ্বিক সমস্যা। তাই সর্বস্তরের মানুষকে সচেতন করতে হবে। দুর্নীতি নিজে করব না এবং অন্যকেও সহযোগিতা করব না—সবার এমন শপথ নেওয়া উচিত। 

এ সময় বেলুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্‌যাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন মঈনউদ্দিন আবদুল্লাহ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান, কমিশনার (তদন্ত) জহুরুল হক, দুদক সচিব মো. মাহবুব হোসেন এবং কমিশনের মহাপরিচালকসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। 

জাতিসংঘ ২০০৩ সালের ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। সে হিসাবে এবার হচ্ছে ২০তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। জাতিসংঘ সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশনের (আনকাক) মাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সাল থেকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে। যদিও সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি উদ্‌যাপন করা হচ্ছে। 

বাংলাদেশ বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রা সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী