হোম > জাতীয়

দেশের ৬৪ শতাংশ মানুষ বিবাহিত 

দেশে বিবাহিত মানুষের সংখ্যা শতকরা প্রায় ৬৪ । সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২৩ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, দেশে বিধবা, বিপত্নীক, তালাকপ্রাপ্ত ও বিচ্ছিন্ন দাম্পত্যের মানুষের সংখ্যাও খুব একটা কম নয়। 

পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ৬৩ দশমিক ৯ শতাংশ মানুষ বিবাহিত। দেশের মোট পুরুষ জনসংখ্যার মধ্যে ৬২ দশমিক ২ শতাংশ বিবাহিত। আগের বছর অর্থাৎ ২০২২ সালে এই সংখ্যা ছিল ৬২ দশমিক ৩ শতাংশ। আর দেশে অবিবাহিত মানুষের সংখ্যা ২৮ দশমিক ৬ শতাংশ। 

আবার দেশের মোট নারী জনসংখ্যার মধ্যে বিবাহিত নারী হলো ৬৫ দশমিক ৬ শতাংশ। যা আগের বছর ছিল ৬৫ দশমিক ৫ শতাংশ। পুরুষের মধ্যে বিপত্নীক, তালাকপ্রাপ্ত ও বিচ্ছিন্ন দাম্পত্যের সংখ্যা মাত্র ২ শতাংশ হলেও নারীর মধ্যে বিধবা, তালাকপ্রাপ্ত ও বিচ্ছিন্ন দাম্পত্যের সংখ্যা ১২ দশমিক ৭ শতাংশ। 

সামগ্রিকভাবে দেশে বিধবা, বিপত্নীক, তালাকপ্রাপ্ত ও বিচ্ছিন্ন দাম্পত্যের মানুষের সংখ্যা সাড়ে ৭ শতাংশ। এ ছাড়া, দেশের অবিবাহিত মানুষের সংখ্যা ২৮ দশমিক ৬ শতাংশ। এখানে উল্লেখ্য যে, এই পরিসংখ্যানে মূলত দেশের ১০ বছরোর্ধ্ব জনসংখ্যাকে বিচার করা হয়েছে। 

বাংলাদেশে পুরুষের বিবাহের গড় বয়স অর্থাৎ পুরুষেরা গড়ে ২৪ দশমিক ২ বছর বয়সে প্রথম বিয়ে করেন। তবে এক বা একাধিক বিয়ে বিবেচনায় পুরুষের গড় বয়স ২৫ দশমিক ৫ বছর। আবার নারীর ক্ষেত্রে প্রথম বিয়ের গড় বয়স ১৮ দশমিক ৪ বছর অর্থাৎ নারীদের ক্ষেত্রে ১৮ দশমিক ৪ বছর বয়সে তাদের প্রথম বিয়ে হয়। তবে এক বা একাধিক বিয়ে বিবেচনায় নারীদের বিয়ের গড় বয়স ১৮ দশমিক ৮ বছর।

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কি বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী